২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঝালকাঠি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে টেলিভিশন সাংবাদিক সমিতির সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠি জেলা পরিষদের বিনা প্রতিদ্বদ্বিতায় নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির’কে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। সোমবার রাতে টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয় পনিরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানায় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের পেশাগত কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সমিতির নির্বাহী সদস্য হাসনাইন তালুকদার দিবসের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল সহ আরো অনেকে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে টেলিভিশন সাংবাদিক সমিতির সংবর্ধনা

লিংক কপি হয়েছে!