● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

না ফেরার দেশে চলে গেলেন নিটারের শিক্ষক মুসা মিয়া

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:০০ পিএম
কপি হয়েছে!

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার জনাব মুসা মিয়া। তার অকাল মৃত্যুতে পুরো নিটারজুড়ে চলছে শোকের মাতম।

বুধবার (২৮ সেপ্টেম্বর, ২০২২) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৩০ বছর বয়সি নিটারের এই শিক্ষক।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিটার প্রশাসন। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুসুলভ ছিলেন। নিটারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তার অপরিসীম অবদান রয়েছে। ক্যান্সারের কাছে একজন মেধাবী শিক্ষককে হারাতে হলো। নিটার একজন নিবেদিতপ্রাণ প্রিয় শিক্ষক হারালো যার স্থান সহজে পূরণ হবার নয়। নিটারের ম্যানেজমেন্ট বিভাগে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, জনাব মুসা মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেন, ২০১৮ সালে নিটারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করেন। পরবর্তীতে ১ জানুয়ারি, ২০২১ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তার অকালমৃত্যুতে নিটার প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।