২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরি পরিদর্শনে ইউএনও

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা তৈরির সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামরার আওতায় আনা হবে। এবং প্রতিমা তৈরির কারিগরদের সমস্যা আছে কি না বা কোনো কিছু প্রয়োজন কি না সার্বিক খোঁজ-খবর নিয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরি পরিদর্শনে ইউএনও

লিংক কপি হয়েছে!