● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কাঠালিয়ার আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬/৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দিকে রুটির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বাজারের নৈশ প্রহরীরা সিদ্দিকুর রহমানের রুটির দোকানে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও মাইকিং করে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আানার চেষ্টা করে মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া ও বরগুনা জেলার বামনা উপজেলার ফায়াস সার্ভিসের ২টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে মোঃ রুসুল হাওলাদারের মুদি মনোহরীর দোকান, শাবুর পোল্টি ফিডের দোকান, ফোরকানের জুতার দোকান, আফজালের মুদির কোন, সামসুর হোটেল ও আল আমিনের মুদির দোকানসহ ৬/৭টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের মতে ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরির্দশন করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও থানা অফিসার ইনর্চাজ মোঃ মুরাদ আলী।
মোঃ শহিদুল ইসলাম, ষ্টেশন অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কাঠালিয়ার জানান, আমুয়া বাজারে আগুন লাগার খবর পাওয়ামাত্র মুহুর্তের মধ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে বামনার ফায়ার সার্ভিস ইউনিটসহ আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে।
আমুয়া বন্দর বাজার ব্যবসায়ী সমিমিতির সভাপতি মোঃ জাকির হোসেন গোলদার জানান, রাত ৪টার দিকে নৈশপ্রহরী চিৎকারে আমরা বাজারে আসে, পড়ে মাইকিং করে এলাকাবাসীকে অবহিত করি। কাঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসকে জানালে তারা তাৎক্ষনিক এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময়ের মধ্যে বাজারের ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।