● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত সর্দার আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম
কপি হয়েছে!

মহাসড়কে ডাকাতির প্রস্তুতি কালে গোলাম মোস্তফা নামের এক জন ডাকাত দলের সদস্যকে আটক করছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ৭/৮  ডাকাত  পালিয়ে যায় ।

বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার বুড়ির বাড়ি নামক স্থানে   ডাকাতির প্রস্তুতি কালে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত গোলাম মোস্তফা (২৪) সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার হাসানপুর গ্রামের জুয়েল রানার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির জানান, বগুড়া-নগববাড়ি মহাসড়কের বুড়ির বাড়ি দত্তকুশা নামক স্থানে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে  হাটিকুমরুল বগুড়া মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফাকে  আটক করে। অন্য বাকি ৭/৮ জন পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে ২ টি রামদা  ১টি গাড়ির চাকা পাংচার করার লোহার পাত  উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে একি সংঘবদ্ধ চক্র নিয়ে  গোলাম মোস্তফা  দীর্ঘদিন যাবৎ  মহাসড়কে ডাকাতি করে  আসছে। বাকিদের নাম ঠিকানা উদ্ধার পুর্বক গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটকৃত ডাকাত গোলাম মোস্তফাকে  সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।