● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শারদীয় উৎসবে সামর্থ্যহীনদের পাশে মুক্তির বন্ধন ফাউন্ডেশন

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৪:৩৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনন্যা ফাউন্ডেশনের সহযোগিতায় মুক্তির বন্ধন ফাউন্ডেশন সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ক্রয় সামর্থ্যহীন পরিবারের সদস্যদের জন্য পূজোর ফ্রি হাটের আয়োজন করেছে। ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও ইরা ফিলিং স্টেশন মাঠ চত্বরে এই ফ্রি হাটের আয়োজন করা হয়। শনিবার ওই পূজোর ফ্রি হাটের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার নিরাজ জয়সওয়াল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য(বিপিএম),ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মুস্তাফিজুর রহমান, ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান, ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রুপক প্রমুখ। সরেজমিন গিয়ে দেখা যায় ইরা ফিলিং স্টেশনে বসানো পূজোর ফ্রি হাটের স্টল গুলোতে সাজিয়ে রাখা হয়েছে শিশু কিশোর ও বয়ষ্ক নারী পুরুষদের জন্য নতুন পোশাক প্রসাধনী খাদ্যপণ্য চাল ডাল চিনিসহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ জানান, লোকলজ্জার ভয়ে ক্রয় সামর্থ্যহীনদের মাঝে যারা স্টলে আসেনি তাদের পণ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীকর্মীরা। এই ফ্রি হাটে সামর্থ্যহীন ২শত মানুষ স্টল থেকে তাদের পছন্দমত পোশাক সামগ্রী নিয়ে যান। উদ্বোধনকালে সহকারী হাই কমিশনার বলেন, দুর্গোৎসব উপলক্ষে অনন্যা ফাউন্ডেশন ও মুক্তির বন্ধন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গৃহীত কর্মসূচী একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচী সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করে এবং সুন্দর সমাজব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতেও এই কর্মসূচীর ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান। পণ্যসামগ্রী পেয়ে উত্তর বনগাঁওয়ের প্রতিবন্ধি গোপাল চন্দ্র জানান, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির সময়ে যে পণ্যগুলোর আমি পেয়েছি এর মূল্য অনেক বেশি। এগুলি পেয়ে আমি অনেক আনন্দিত।