● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৫:১০ পিএম
কপি হয়েছে!

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে ও কারিতাস এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম এর মিলনায়তনে ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ”পরিবর্তিত বিশ্ব প্রবীণ ব্যক্তির সহনশীলতা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ডিএসকের প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার, কারিতাস এর মাঠ কর্মকর্তা ছবি প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়, তাঁদের রক্ষনাবেক্ষনে আমাদেরই এগিয়ে আসতে হবে। যে কোন দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশ জুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যাক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীনদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গনসচেতনতা সৃষ্টির লক্ষেই এ দিবস পালনের মুল উদ্দেশ্য।