● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় রসুলপুর বাজারের সরকারি জায়গা দখল – রাতেঁর আঁধারে দোকান

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৯:০২ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় রসুলপুর বাজারের সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন, সংবাদ প্রকাশের পর প্রশাসনিক ভাবে ব্যবস্থা না নেওয়ায় রাতের আধারে চলছে পাকা করনের কাজ।

রসুলপুর বাজারে সরকারি জায়গা দখল করে রাতেঁর আঁধারে দোকান ঘর উত্তোলন করে পাকা করনের কাজ করছেন রসুলপুর বাজারের ডাল ব্যবসায়ী নামে পরিচিত সত্য বিশ্বাস।বাজারের সরকারি জায়গা দখল করার অভিযোগে স্হানীয় সংবাদকর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেন এবং নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুকে অবগত করেন। উপজেলা প্রশাসন থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করার পাশাপাশি দোকান ঘরের মেঝ পাকা করেন দোকান মালিক সত্য বিশ্বাস। বাজারের ফুটপাত দখল করায় সংলগ্ন দুধবাজার এর মুখ বন্ধ করে দোকান ঘর উত্তোলন করার পথচারীদের চলাচলে অসুবিধা সহ বাজারের দোকানদারদের মালামাল আনা নেয়া করতে অসুবিধা হচ্ছে। এমনকি বাজারে কোন দূর্ঘটনা হলে যে বাজারে আসা লোকজন সহযে বাজারের বাহিরে যেতে পারবেনা বলে দোকানদাররা জানান।কয়েকদিন আগে একই বাজারে আনসার বিডিবি নামের সরকারি জায়গাটি প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করে দেয় এবং সেখানে পাকা দোকান ঘর উত্তোলন করে জায়গা পজিশন কেনা মালিক। সেখানে ঘর উত্তোলন করায় খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু রসুলপুর বাজারের গিয়ে নির্মানাধীন দোকান ঘর ভেঙে দেয়।দোকান ঘরটি ভেঙ্গে দেয়ার ৩/৪ দিনপর সেই সরকারি জায়গায় নতুন করে দোকান ঘর উত্তোলন করায় বাজারের দোকানদার সহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এব্যাপারে সত্য বিশ্বাস বলেন দখলের বিষয় আমি কিছু বলতে পারবনা। সব চেয়ারম্যান জানে।তবে এবিষয় চেয়ারম্যান কামাল হোসেন মিয়াও এবিষয় স্পষ্ট কোন জবাব দেননি।