● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কালকিনিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ০৪:৪০ পিএম
কপি হয়েছে!

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আজ রোববার সকালে ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতা-কর্মিরা। ভূক্তভোগী পরিবার ও ডায়েরি সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন বেপারীর মালদ্বীপ প্রবাসী ছেলে বি.এম সোহান হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি কেবা-কাহারা হ্যাক করে সম্প্রতি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আপত্তিকর কথা তার ফেসবুকে আপলোড করে। এবং রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের বাদশা রাড়ীর সৌদি প্রবাসী ছেলে ফাইজুল ইসলাম বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুলাল বেপারীর পরিবারের ছবি ব্যবহার করে এমপিকে নিয়ে ওই লেখাটার স্কিন সর্ট দিয়ে আপলোট করে। আসলে একটি কু-চক্রি মহল আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে ও তার পরিবারকে সমাজে হেয় পতিপন্ন করার জন্য ও রাজনৈতীক দ্বন্দ্ব সৃষ্টি করার লক্ষ্যে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন ওই আওয়ামী লীগ নেতা। এদিকে ষড়যন্ত্রকারীদের বেড় করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন দুলাল হোসেন বেপারী। আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। তাই একটি কু-চক্রি মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি এর বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।