● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

জাগো ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ০৮:৩৩ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।

আজ রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন ক্লিনিকটিতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে পরিদর্শনের সময় আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের একাধিক মালিকদের কাউকে উপস্থিত না পাওয়ায়  ম্যানেজারের কাছে ক্লিনিকের নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে  আব্দুর রহিম রিয়াদকে মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৯৮ এর ৮ ধারায় লংঘন ১৩(২) ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।

সিলগালার পূর্বে অবস্থানরত রোগীদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান এবং স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ওয়াহেদুল ইসলামসহ ডিমলা থানা পুলিশ।

এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনহীন ক্লিনিক আপডেটে আজ অভিযান চালাই। অভিযানে তারা অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাদের জরিমানা করা হয়েছে এবং ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় উক্ত ক্লিনিকে ৫জন সিজারিয়ান রোগী ছিলেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রান্সফার করা হয়েছে।ডিমলার অন্যান্য অনুমোদনহীন ক্লিনিকেও এরকম অভিযান চলবে। আমরা চাই না অনুমোদনহীন কোন ক্লিনিকে আর অপারেশন কার্যক্রম চলুক।