● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ ইউএনও দুর্গাপুর উপজেলার

জাগো ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১০:০১ পিএম
কপি হয়েছে!

প্রাথমিক শিক্ষা পদক-জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও শ্রেষ্ঠ (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলা বাছাই কমিটি তাদের দু‘জনকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

এ নিয়ে প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন স্বাক্ষরিত চিঠিতে তাদের শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এই পুরস্কার আমাকে কাজের ব্যাপারে আরও দায়িত্বশীল করবে। শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় – আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য দরকার সকলের সহেযোগিতা। লেখা পড়ার পাশাপাশি শিশুরা যাতে করে খেলাধুলা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানতে পারে সেদিকে সকল অভিভাবক ও শিক্ষকদের নজর দেয়ার জন্য আহবান জানান তিনি। কারণ প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন,জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সবটুকুই দুর্গাপুর উপজেলাবাসীর। আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সকলের সহেযোগিতা কামনা করেন।

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের অভিনন্দন জানিয়েছেন।