জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তাকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বলেন,জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সবটুকুই দুর্গাপুর উপজেলা বাসীর। সকলের সহযোগিতা পেলে শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ্। দুর্গাপুর উপজেলাকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সবাইকে পাশে চাই।
