● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে সন্ত্রাসী হামলায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যুর প্রতিবাদে সড়কে বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৮:২০ পিএম
কপি হয়েছে!

নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সুব্রত সাংমা মারা গেছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীগন,আদিবাসী ফোরামের নেতাকমীরা দুর্গাপুর সড়ক অবরোধ করে রাখে এবং উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় সন্ত্রাসীরা সুব্রত সাংমার উপর হামলা চালায়। পরে সাড়ে রাত ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীর তার উপর পুনরায় হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ৯দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন।

হামলাকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী শামীম মিয়া ওরফে শুটার শামীম,বদরুজ্জামান বদি ও কুল্লাগড়া ইউপি বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ১৫ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন সুব্রত সাংমার বোন কেয়া তজু।

দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।