● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলার চরফ্যাশনে ইলিশ শিকারের দায়ে ৮ জেলের অর্থদন্ড

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ০৩:৩৮ পিএম
কপি হয়েছে!

জেলার চরফ্যাশন উপজেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র বিচারীক আদালত এ অর্থদন্ড প্রদান করেন। এর আগে রাতে উপজেলার মেঘনা নদীর সামরাজ ও বেতুয়া এলাকা থেকে ১০ জেলেকে আটক করা হয়।
এর মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া আজ সকালে সদর উপজেলার চটকিমারা খেয়াঘাট এলাকায় ৪টি নৌকা ও আড়াই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
অর্থদন্ডপ্রাপ্তরা হলো নুর মোহাম্মদ (৪০), শাকিল (১৮), রিয়াজ (২০), শরিফ (২০), সজিব (২০), ইউছুফ (৩০), সালাউদ্দিন (৩০) ও আলআমিন (৩০)। আলাউদ্দিন (১৪) ও রাব্বি (১০) নামের দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেয়া হয়। এরা সবাই চরফ্যাশন ও লালমোহন উপজেলার বাসিন্দা।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বাসস’কে জানান, গতরাতে মৎস্য বিভাগের উদ্যোগে চরফ্যাশনের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ১০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৮ জনকে আড়াই হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় দুটি ইঞ্জিন চালিত নৌকা ও ২০০ মিটার সুতার জাল জব্দ করা হয়। অভিযানে থানা পুলিশের একটি দল সহায়তা করে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন বলেন, সকালে ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চটকিমারা খেয়াঘাট থেকে ৪টি ডিঙ্গি নৌকা ও আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।