● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে কলেজ ভবন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ০৩:৪৯ পিএম
কপি হয়েছে!

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ডিগ্রি কলেজে ঢুকতেই বোঝার কোনো উপায় নেই, এটা ব্যানারালয় না কলেজ ভবন, নাকি আওয়ামী লীগ নেতাদের কার্যালয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ব্যানার-ফেস্টুনে কলেজ গেট, মাঠ ও একাডেমিক ভবন ছেয়ে গেছে। এতে এলাকাবাসীর মাঝেও দেখা দিয়েছে চাপা ক্ষোভ।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে পদপ্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ঢেকে ফেলেছেন।

সরেজমিন দেখা যায়, গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও দেওয়ালিয়াবাড়ি আ ক ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের গেট, কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ছেয়ে ফেলেছে রাজনৈতিক নেতাদের ব্যানার-ফেস্টুনে। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি কলেজ। সভাপতি প্রার্থী আক্কাস আলী, আব্দুর রহমান মাস্টার, রাজীব চৌধুরী সহসভাপতি, আশিকুর রহমান জিয়া সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন মোড়ল, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান মনির, আব্বাস উদ্দিন খোকন সাধারণ সম্পাদক, আনোয়ার পারভেজ প্রমুখ নেতার বড় বড় ফেস্টুন টাঙানো রয়েছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছে, দুদিন পর কলেজ খোলা। কিন্তু ব্যানার-পোস্টার যেভাবে লাগানো হয়েছে, তাতে ক্লাসরুমে প্রবেশ করাটাই কষ্টকর হয়ে যাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো কতটা যৌক্তিক। এটি দেখতেও খারাপ লাগছে। আমরা চাই দ্রুত এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হোক।

রাজনৈতিক নেতারা বলছেন, কয়েক দিন পর সম্মেলন। এ জন্য ফেস্টুন লাগানো হয়েছে। সম্মেলন ঘিরে সবাই যার যার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। কলেজ ভবনে এভাবে রাজনৈতিক পোস্টার লাগানো কতটুকু যৌক্তিক–এমন প্রশ্নে তারা কোনো জবাব দেননি।

কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন বলেন, ‘১৫ তারিখ তাদের সম্মেলন। এ জন্য তারা কলেজ ভবনে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এটা ঠিক নয়, তবে আমাদের কিছু করার নেই। কলেজ খুললে একটু সমস্যা হবে।’

/সময় নিউজ/