● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীকে মাথায় আঘাত করে খুন করেছে

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ১১:৪২ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসায় আনোয়ারুল হক চৌধুরী নামে এক ব্যবসায়ীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।

শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বর এলাকার নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। নিহত আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে নিহতের বাসা সংলগ্ন ভাড়াটিয়া পল্লব দোকান খুলে পিছনের দরজা ভাঙা দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী আনোয়ারুল বাবুরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বলে জানা গেছে।

নিহতের স্ত্রী সুখী আক্তার জানান, তিনি স্বামীর গ্রামের বাড়িতে ছিলেন। রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়। আজ সকাল থেকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না।

ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।