● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৪:২৩ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিক্সার সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আজাদুজ্জামান মোল্লা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। সোমবার সকালে উপজেলার সরিষাকোল এলাকায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আজাদুজ্জামান মোল্লা জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে।

তিনি সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কাজ করতেন।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে অটোরিক্সা করে পাবনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন আজাদুজ্জামান। এছাড়া আহত হন আরো দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।