২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গুইমারাতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত চালক

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর ২০২২

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বর্ডার গার্ড হাসপাতালের সামনে বাস চাপায় মোটরসাইকেল আরোহী কালাপানি গ্রামের কালাচান চাকমার ছেলে নিবারন চাকমা (৫০) নিহত হয়েছে। মোটরসাইকেল চালক পনেল চাকমা (৩১) আহত হয়েছে। 

জানাযায় ১০ অক্টোবর সন্ধার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্রমেট্রো জ – ১১-০২২১ তাসপিয়া নামক বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ২ জন আহত হয়। 

নিবারন চাকমা ওরফে বাবুল চাকমার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে  নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় নিবারন চাকমা। 

আহত চালক পনেল চাকমা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানাগেছে। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে এ বিষয়ে আইগত ব্যাবস্হা গ্রহন করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১০ অক্টোবর ২০২২

গুইমারাতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত চালক

লিংক কপি হয়েছে!