● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গণসমাবেশ সফল করতে যুবদল নেতার লিফলেট বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল ও সার্থক করতে লিফলেট বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান। ১১ অক্টোবর, শনিবার বেলা ১১ টিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও দোকানপাট ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ওই গণসমাবেশ কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্ববধায়ক সরকারের দাবীতে, জ্বালানী তেল,চাল-ডাল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আওয়ামী পুলিশ কর্তৃক গুলি করে যুবনেতা, ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই গণসমাবেশ সফল করতেই লিফলেট বিতরণ করেন যুবদল নেতা অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান বলেন, পনেরো (১৫) অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ সফল করতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি। এই নেতা আরও বলেন, বিভাগীয় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেওয়ার কথা রয়েছে। এটি জনগণের দাবি আদায়ের সমাবেশ। আমরা আশা করছি, সাধারণ মানুষ এতে যোগ দেবেন।’