● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পলাশবাড়ীর প্রবীণ নেতা গোলাপের জীবনাবসান

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৮:১৫ পিএম
কপি হয়েছে!

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত পলাশবাড়ীর সর্বস্তরের বিশেষত সকল মতের মানুষের প্রিয় মানুষ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আ’লীগের বলিষ্ঠ-ত্যাগী নেতা যিনি গোলাপ নামে পরিচিত । ছাত্রলীগ হতে যিনি পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ- সাধারণ সম্পাদক, সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ কর্মজীবনে তিনি পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার অব.শিক্ষক ছিলেন৷ সেই প্রবীণ নেতা আলী রেজা মোস্তফা গোলাপ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক মন্ডল, জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান নাসিম, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামীলীগ সাবেক ও বর্তমান কমিটির এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক সংগঠন,সামাজিক পেশাজীবি সংগঠনের সহ বিভিন্ন মহলের শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আজ ১১অক্টোবর সকাল সাড়ে আটটায় পলাশবাড়ী পৌর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বঙ্গবন্ধুর আদর্শিক নেতা একনিষ্ঠ কর্মীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামীলীগসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

বাদ এশা মরহুমের সারাজীবনের কর্ম প্রতিষ্ঠান পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা’র নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে৷।