● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০২:৪৫ পিএম
কপি হয়েছে!

‘দুনিয়ার মজদূর একহও, লড়াই করো’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সুসজ্জিত ব্যান্ড দল নিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ টায় গলাচিপা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইব্রা‌হিম দফাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল আ‌মিন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মো: কাওসার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো: হারুন অর রশিদ হাওলাদার, পৌর শ্রমিক লীগের সভাপতি মো: জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো: শাকিল মোশাররফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

সভা শেষে উপজেলা শ্রমিক লীগের উদ্যােগে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।