● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আমতলীর নদীতে নিখোঁজের ৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:৫৪ পিএম
কপি হয়েছে!

বরগুনার আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় সাড়ে ৫ ঘন্টা পর কাওছার (০৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা।

বুধবার দুপুর ১ টার সময় নিহত কিশোরের বন্ধু সিহাবের সাথে আমতলীর পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। উদ্ধার হওয়া মরদেহ কাওছারের নাম ছাড়া আর কোন পরিচয় জানাতে পারেনি কেউ।

জানা গেছে, আমতলী-ঢাকা নৌ রুটের এমভি শতাব্দী বাঁধন লঞ্চের কেবিন বয় সিহাবের সাথে আমতলী ঘুরতে আসেন কাওছার। মঙ্গলবার সকালে ঢাকার সদর ঘাটে সিহাবের সাথে কাওছারের পরিচয়ের পর ওই লঞ্চে মঙ্গলবার বিকেলে রওয়ানা হয়ে বুধবার সকালে আমতলী আসে কাওছার। বুধবার দুপুর ২টার সময় দুই বন্ধু কাওছার ও সিহাব আমতলীর পায়রা নদীতে গোসল করতে নামার পর কাওছার নিখোঁজ হন। কাওয়ার নিখোঁজের পর খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার মজিবুর রহমানের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা ৬ টার সময় অনেক চেষ্টার পর কাওছারের লাশ উদ্ধার করেন।

নিখোঁজ কাওছারের বন্ধু সিহাব জানায় ঢাকায় সদর ঘাটে কাওছারের সাথে মঙ্গলবার সকালে পরিচয় হয়। পরিচয়ের পর সে আমার সাথে ঘুরতে আমতলী আসে। বুধবার দুপুরের সময় আমরা দুজন গোসল করতে পাযরা নদীতে নামি। পানিতে ডুব দেওয়ার পর কাওছার না উঠায় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা একে অনেক খোজাখুজি করেও তাকে আর পায়নি। পরিচয়ের পর তার নাম ছাড়া আমি তার আর কোন কিছু জানি না।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কেম এম মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় লাশ উদ্ধারের হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ওয়ারিশ না পাওয়া গেলে আঞ্জমানে মফিদুলের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে।