● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১০:২৮ এএম
কপি হয়েছে!

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে খাল থেকে অর্ধগলিত কৃষকের মরদেহ উদ্ধার করেছে  রায়গঞ্জ থানা পুলিশ। নিহত কৃষক সাইফুল ইমলাম (৫৫) রায়গঞ্জ উপজেলার জয়ান পুর গ্রামের মৃত আছের আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় জরিত সন্দেহে রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে শাকিল আহম্মেদ (২৮) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় জিডি করে। বুধবার রাতে সন্দেহ মুলক ভাবে শাকিল আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে শাকিল হত্যার ঘটনা স্বীকার করে। পরে তার তথ্যমত সলঙ্গা থানার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে ও মামলা দায়ের প্রস্তুতি চলছে।