২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

গলাচিপায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

“ দূর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গলাচিপা উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ আয়োজন করে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯ টায় একটি র‌্যালি গলাচিপা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা
মৎস্য অফিসার জহিরুন্নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী এম. এম. আসাদুজ্জামান আরিফ, সিপিপি ১নং ইউনিটের টিম লিডার ও প্রেসক্লাব সভাপতি মো: খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার মো: অলিউল্লাহ, তথ্যসেবা কর্মকর্তা মোসা: ইসমত আরা, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ রানা,
সিপিপি ২নং ইউনিটের প্রধান উদ্ধার মো: উজ্জ্বল মিয়া প্রমুখ।

এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় সিপিপি এর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেয়।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লিংক কপি হয়েছে!