● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০২:২৪ পিএম
কপি হয়েছে!

‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষি মেলা -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান। আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ২০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।