● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মসিকের বিভিন্ন সড়ক আধুনিক এলইডি বাতির আলোতে আলোকিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১১:৪৬ পিএম
কপি হয়েছে!

 

আলো আনে নিরাপত্তা। আলো বৃদ্ধি করে সৌন্দর্য, জীবনযাত্রার মান। এ লক্ষ্যেই সিটির সড়কগুলোকে আলোকিতকরণে কাজ করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সড়ক আলোকিতকরণে সিটিতে চলমান ৪৯ কোটি টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। মেয়রের নেতৃত্বে এ কাজ এ বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। কিছুদিন পরপরই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় নান্দনিক এলইডি বাতি জ্বলে উঠতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় আজ রাত ৯ টায় টাউনহল মোড় থেকে জেসি গুহ রোড ও সংযুক্ত সড়কসমূহে এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় কাচিঝুলি মেহেগনি মোড় হতে জিরো পয়েন্ট, জয়নুল আবেদিন পার্ক এবং সার্কিট হাউজ রোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

উদ্বোধনকালে প্যানেল মেয়র ১ মোঃ আসিফ হোসেন ডন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান বাবু, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ গোলাম রফিক দুদু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলরসে সেলিনা আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।