● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৭:২১ পিএম
কপি হয়েছে!

‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবশে এবং উন্নত জীবন, এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব খাদ্য দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজীত কুমার মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা সার এ্যাসোসিয়েশনের সভাপতি মোশারেফ হোসেন দুলাল, সদর উপজেলা কৃষি অফিসার মো রিয়াজউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ভোলা একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ জেলা। এখানকার জমি বেশ উর্বর। তাই বিভিন্ন জাতের ফসল এখানে বেশ ভালো উৎপাদন হয়। এই জেলায় সারের কোন সংকট নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদী না রেখে সকল জমি চাষের আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
পরে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ স্লোগান নিয়ে এই অভিযান চলবে আগামী এক মাস পর্যন্ত।