২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ একজন আটক

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কেজি গাঁজাসহ শ্যামল গৌড় (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। রবিবার আটক আসামিকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়।
জানা যায়, এসআই সাদী মোহাম্মদ এর নেতৃত্বে এসআই কাউসার আহমেদ জিহাদ, এসআই শরিফুল ইসলাম ও কনেস্টেবল মনিবুর চৌধুরী ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে মৃত গনেশের পুত্র শ্যামল গৌড়কে নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, আটককৃত আসামিকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১৬ অক্টোবর ২০২২

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ একজন আটক

লিংক কপি হয়েছে!