● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নাটোর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:৩৯ এএম
কপি হয়েছে!

শান্তিপূর্ণ পরিবেশে আজ নাটোর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোট দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
নাটোর সদর উপজেলার এম কে অনার্স কলেজ ভোট কেন্দ্রে প্রথম ভোটদানকারী মাজেদা
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, জেলার মোট সাতটি ভোটকেন্দ্রে ৮০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাতটি কেন্দ্রে সাতজন প্রিজাইডিং অফিসার, ১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। পুলিশের সদস্য ছাড়াও রাস্তায় টহল দিচ্ছে বিডিআর। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে র‌্যাব। প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
নাটোর সদর উপজেলার এম কে অনার্স কলেজ ভোট কেন্দ্রে প্রথম ভোটদানকারী মাজেদা বেগম বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ অনেক সুন্দর।
নলডাঙ্গা উপজেলার শহীদ নজমুল হক সরকারি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লাভলী ইয়াসমিন বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
নাটোরের জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশাকরি সকলের সহযোগিতায় সফল নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।