২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী কামরুজ্জামান বিজয়ী

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড কটিয়াদী উপজেলায় সদস্য পদে মোঃ কামরুজ্জামান (জামান) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে উপজেলায় এটিই প্রথম নির্বাচন। ভোট কেন্দ্রে ছিলো সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা।
১৭ অক্টোবর (সোমবার) সকাল থেকেই কটিয়াদী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা ছিলো উৎসবমুখর পরিবেশ। সদস্য পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হচ্ছেন মোঃ কামরুজ্জামান (জামান) তালা প্রতীকে ৬৩ ভোট, সাদেক হোসেন খোকা ঘুড়ি প্রতীকে ২৯ ভোট, সৈয়দ মুরাদ টিউবওয়েল প্রতীকে ৩৮ ভোট। কটিয়াদী উপজেলায় ১৩১ ভোটের মধ্যে মহিলা ভোটার ৩১ জন ও পুরুষ ভোটার ১০০জন। ভোট প্রদানের জন্য দুটি বুথ কক্ষ নির্মাণ করা হয়। সকাল ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকে। মোঃ কামরুজ্জামান (জামান) এনিয়ে দ্বিতীয় বারের মত সদস্য পদে নির্বাচীত হয়েছেন।
ভোট কেন্দ্রে নিয়োজিত জুডিসিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার সদস্য সকলে সুন্দর ভাবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, ইভিএম এর মাধ্যমে অত্র উপজেলায় এটিই প্রথম নির্বাচন। সংশ্লিষ্ট ভোটারগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৭ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী কামরুজ্জামান বিজয়ী

লিংক কপি হয়েছে!