● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় বিদ্যালয়ের সিলিং ফ্যান ছিড়ে মাথায় পড়ে শিক্ষার্থী আহত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:০৮ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ক্লাস রুমের সিলিং ফ্যান ছিড়ে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ফ্যান মাথায় পড়ে ওই ক্লাসের বৃষ্টি কর্মকার নামের এক শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি সোমবার ১১ টার দিকে ঘটে। আহত শিক্ষার্থী বৃষ্টি কে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রত্যক্ষাদর্শী ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিদ্যালয়ের পুরাতন ভবনে সপ্তম শ্রেণির কার্যক্রম চলছিল। এসময় সিলিং ফ্যান ছিড়ে বৃষ্টির মাথায় আঘাত করে। এ ঘটনায় ওই শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা এসে ওই কক্ষ থেকে সকল শিক্ষার্থীদের সরিয়ে নেয় এবং বৃষ্টিকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি কর্মকার ঘটনার বর্ননা দিয়ে বলেন, আমি ক্লাসে লিখতে ছিলাম। হঠাৎ করে সিলিং ফ্যান ছিড়ে আমার মাথার উপর পড়ে। আমি চিৎকার দিলে সবাই আমার কাছে ছুটে আসে। পরে আমাকে স্যারেরা হাসপাতালে নিয়ে যায়। আমি এখন অনেকটা সুস্থ আছি।

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম বলেন, “আমাদের স্কুলের নতুন ভবনের কাজ শেষ হলেও তা হস্তান্তর করা হয়নি। ফলে পুরাতন ভবনে আমরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পুরাতন ভবনের সপ্তম শ্রেণির ক্লাস রুমের সিলিং ফ্যান ছিড়ে বৃষ্টি নামের এক শিক্ষার্থীর মাথায় আঘাত করে। আমরা বৃষ্টিকে উদ্ধার করে সাথে সাথে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। আপাতত বৃষ্টি শঙ্কামুক্ত।