● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারী জেলা পরিষদ নির্বাচন বিজয়ী যারা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৮:৩৮ পিএম
কপি হয়েছে!

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। আনারস প্রতীকে তিনি ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

আজ সোমবার (১৭ অক্টোবর) নির্বাচন’র রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও অন্যান্য নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন ডিমলা উপজেলায় ফেরদৌস পারভেজ, জলঢাকা উপজেলায় মোশারফ হোসেন, সৈয়দপুরে উপজেলায় মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ উপজেলায় ফাতেমা বেগম, ডোমার উপজেলায় মঞ্জুর আহম্মেদ ডন ও নীলফামারী সদর উপজেলায় সাইদুর রহমান এ্যাপোলো। সংরক্ষিত নারী সদস্য পদে নীলফামারী সদর- কিশোরগঞ্জ- সৈয়দপুরে আসনে ইসরাত জাহান পল্লবী ও ডোমার- ডিমলা- জলঢাকায় – মেহেরুন আক্তার পলিন  বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য,সকাল ৯টায় জেলার ৬ উপজেলার ৬টি  কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের মোট ৮৫৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৩ এবং নারী ২০৫ জন।

অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ৬ টি সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত ২টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটার শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পেরেছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। কেন্দ্রে কোন বিশৃঙখলা ছিল না। নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন ডিমলাবাসীকে উপহার দেয়ার জন্য।