● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ভোলার তজুমদ্দিনে ৪টি বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০১:১২ পিএম
কপি হয়েছে!

জেলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার’র নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে পৃথক পৃথক অনুষ্ঠানে অত্যাধুনিক এসব ভবন উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এগুলো হলো উপজেলার ফুলকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোরালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কার্যক্রম বাস্তবায়ন করেছে। এতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।
১০ হাজার ৫০০ স্কয়ার ফিট জমির উপর তিন তলা বিশিষ্ট প্রতিটি স্কুল কাম সাইক্লোন সেল্টার ১০ তলা ফাউন্ডেশনের। এসব আশ্রয় কেন্দ্র পরবর্তীতে আরো সম্প্রসারণ করা যাবে। দুর্যোগকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে ২ তলায় গবাদি পশু ও তৃতীয় তলায় মানুষ থাকবে। এছাড়া অন্য সময় বিদ্যালয়ের কার্যক্রম চলবে। একেকটি ভবনে দুর্যোগের সময়ে প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, এলজিইডি উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যাম শহিদুল্লাহ কিরণ প্রমূখ।