● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও দেশের উন্নয়নে ভূমিকা রাখতেন- মসিক মেয়র টিটু 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  মেয়র মোঃ ইকরামুল হক টিটু  বলেন, শেখ রাসেল পরিণত হয়ে বেড়ে ওঠার আগেই চরম নির্মমতার স্বীকার হয়েছেন। বঙ্গবন্ধুর উত্তরসূরী শেখ রাসেল বেঁচে থাকলে তিনিও নিজেকে দেশের উন্নয়নে এবং দেশের সেবায় নিবেদন করতেন। ঘাতকেরা সে সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছে।

আজ মঙ্গলবার বেলা ২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ এর উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন  মেয়র ইকরামুল হক টিটু।

মেয়র আরও বলেন,জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন,স্বাধীনতা দিয়েছেন।  জাতির পিতার কন্যা আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা এনে দিয়েছেন,বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করেছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তব করেছেন। আমরা জাতির পিতা ও তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞ।

এ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী,প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ,প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান ও দীপায়ন দাস শুভ সহ মসিকের বিভাগ ও শাখা প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।  এছাড়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার ব্যবস্থা ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।