২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সিরাজগঞ্জের সলঙ্গায় ইউপি সদস্যর গলাকাটা লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় নাটোরের সিংড়া উপজেলায় ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

বুধবার (১৯অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দ ছেলে ফরিদুল ইসলাম। তিনি সুকাশ ইউনিয়নের ১নং ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান,দীর্ঘদিন থেকে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। সেখানে এক গ্রুপের নেতৃত্ব দিতেন নিহত এই ইউপি সদস্য ফরিদুল ইসলাম। প্রায় দুই দশক ধরে দুপক্ষের সংঘর্ষে মোট ১২ জনের মত্যু হয়েছে। সম্প্রতি দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। সম্প্রতি সিংড়ার বামিহালে ডাবল মার্ডারের আসামি নিহত ইউপি সদস্য ফরিদুল ইসলাম পলাতক ছিলেন।

খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যপারে মামলার কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৯ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ইউপি সদস্যর গলাকাটা লাশ উদ্ধার

লিংক কপি হয়েছে!