● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে ১৫ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ ব্যবসায়ীকে অর্থদণ্ড

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৫:০৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর এলাকায় অবৈধ কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ও ১২ কেজি ৬০০ গ্রাম কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান অভিযান পরিচালনা করে কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী শফিকুল ইসলাম (৩৬) নামের এক জাল ব্যবসায়ীকে জরিমানা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল।

উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল জানান,
মৎস্য সম্পদ রক্ষার্থে প্রায়ই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। আজকেও তা হয়েছে। অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।