● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আশুলিয়ায় লোহার গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৬:০২ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় একটি কারখানার লোহার গেট ভেঙে ইকরা মনি নামের (৬) এক শিশুর ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় আলিফ নামে আরো এক শিশু আহত হয়ছে বলে জানা গেছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার ইনজেনিটেক্স বিডি লিমিটেড (ইফোরিয়া-২) নামের একটি পোশাক কারখানার গেট ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরা মনি মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই শিশুরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কারখানার নিরাপত্তা কর্মীরা গেট খুলছিলেন। গেট খুলতে গেলে লোহার গেটটি পড়ে যায় এবং ওই দুই শিশু চাপা পড়ে। পরে শিশুদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়দের অভিযোগ এরআগেও এই কারখানার একই গেট দুই বার পড়ে গিয়েছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ গেটটি ঠিক ঠাক ভাবে মেরামত করেনি।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।