২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে। বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

লিংক কপি হয়েছে!