● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পিরোজপুরে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে জমিতে আমন চাষ হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৪:৪০ পিএম
কপি হয়েছে!

জেলায় চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়ে  সুত্র মতে গত বছর এ জেলায় ৬১ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হলেও  এ বছর গত বছরের চেয়ে ২ হাজার ৭২৩ হেক্টর অধিক জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
এ বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯২০ মেট্রিক টন। যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ২ হাজার ২ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম সিকদার জানান,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরেও আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় অতিক্রমও সম্ভব হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের পোকা-মাকড় দমনসহ আমন ধানের ক্ষেত এর পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরাও বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা এবং সারের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় আমন ধান চাষে আন্তরিক রয়েছে। ফলে আমন চাষের জমির পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জেলার প্রায় সর্বত্রই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সুযোগ রয়েছে বিধায় কৃষকরা  চাষাবাদে অধিক আকৃষ্ট হচ্ছে।