● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১১:১৫ এএম
কপি হয়েছে!

কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন এবং সকালে লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক কাভার্ডভ্যান চালক।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কামাল হোসেন (২৮), মো. সজিব (২৫) এবং কাভার্ডভ্যান চালক আবুল কামাল (৪২)।

বাখরনগরে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরপুর হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাচ্ছিল। বাখরনগর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী দুজনেই মারা গেছেন।
ওসি আরো জানান নিহতদের পরিবারের সদস্যরা থানায় এসে জানিয়েছে, একজনের নাম কামাল হোসেন (২৮) ও অপরজনের নাম মো. সজিব (২৫)। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, তারা দুজনই ধান ব্যবসায়ী। তাদের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে কুমিল্লার সদর দক্ষিণের লালমাই এলকায় ট্রাকের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় মারা গেছেন আবুল কালাম (৪২) নামে কাভার্ডভ্যানের চালক।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে একটি কাভার্ড ভ্যান দল ধাক্কা দেয়। এসম কাভার্ডভ্যান চালক নিহত হয়। তার বাড়ি যশোর জেলার অভয়নগর।