● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গলাচিপায় গাঁজা সহ গ্রেফতার ২

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ১২:১১ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ একটি চৌকস দল। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মজিবর বয়াতি (৩৯) পিতা- মৃত হানিফ বয়াতি , সাং- বড় চৌদ্দকান্দি রতনদী তালতলী ইউনিয়ন ও মোঃ রাকিব সিকদার (২২) পিতা- আলাউদ্দিন সিকদার, সাং সামুদাবাদ ০৭ নং ওয়ার্ড গলাচিপা পৌরসভা। এসময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, (বিপিএম, পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ) এর নির্দেশনায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর তত্ত্বাবধানে এসআই (নি:)সুকণ্ঠ দে সঙ্গীয় অফিসার এএসআই (নি:) দিবাকর চন্দ্র দাস ও ফোর্স এর সহায়তায় গলাচিপা থানার রতনদি তালতলী ইউনিয়ন হতে অভিযান পরিচালনা করে মোঃ মজিবর বয়াতি নামে একজনকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া পৃথক অভিযানে গলাচিপা থানার এস আই নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গলাচিপা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সামুদাবাদ রোডের রাকিব সিকদারের বসত ঘরের সামনে থেকে মোঃ রাকিব সিকদার কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারনী ১৯(ক) এ মামলা রুজু করা হয়েছে। যার মামলা নম্বর ০৮/২০২২ ও ০৯/২০২২। এছাড়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।