● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৮:১৪ পিএম
কপি হয়েছে!

নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য রাখেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আহমেদ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক রাখি ধং প্রমুখ।

এই সময় উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাপুর শ্যামগঞ্জ অবহেলিত সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হয়েছে। প্রায় ৩ শত ১৬ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করা হয়। তবে দু বছর যেতে না যেতেই এই সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ, উঠে গেছে রাস্তার পিচ। তারপর সড়কে প্রতিনিয়ত ওভারলোড ও ভেজা বালু পরিবহনে এই সড়কে যেন দুর্ভোগ লেগেই থাকে প্রতিনিয়ত। তাই দ্রুত সড়কটি সংস্কারসহ ওভারলোড ও ভেজা বালু পরিবহন বন্ধের দাবি জানান বক্তারা।

পরে সড়কে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করেন চালক ও যাত্রীদের সচেতন করেন নিরাপদ সড়ক চাই দুর্গাপুর শাখার সদস্যরা। এই সময় ট্রাক চালকদের সড়কের সকল আইন মেনে যানবাহন চলাচলের অনুরোধ জানান সদস্যরা।