● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১১:৩৮ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে দুই সন্তানের জননী মনিরা আক্তার মনি(২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরে লাশ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।

নিহত মনিরা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে।সে ওই এলাকার নুর হোসেনের(৪২) দ্বিতীয় স্ত্রী।
এ ঘটনায় শনিবার (২২অক্টোবর) সন্ধ্যায় মনিরার মা রশিদা বেগম বাদী হয়ে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪অক্টোবর দুপুরে পারিবারিক কলহের জেরে বিষপান করেন মনিরা আক্তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসার পর অবস্থা অবনতি হলে মনিরাকে ঢাকা পপুলার লাইভ হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে শুক্রবার(২১অক্টোবর) রাতে বাড়ি ফেরার পথে রংপুর এলাকায় তার মৃত্যু হয়।
নিহত মনিরার মামা তফিজুল ইসলাম বলেন, মনিরার সাথে নিয়মিত ঝগড়া লাগতো স্বামী নুর হোসেনের। গত সাত দিন আগে নুর হোসেন ও তার প্রথম স্ত্রী শরীফা বেগম মনিরাকে বেদম মারধর করে।এরপর খবর পাই মনিরা বিষ খেয়েছে। তিনি বলেন, এটা আত্মহত্যা নয় আমার ভাগ্নির মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলমান বলে জানান তিনি।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান,গৃহবধূর আত্মহত্যার ঘটনায় অভিযোগ পেয়েছি।লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।