● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ব্যবসার কাজে বের হয়ে বাড়ি ফেরা হলো না রাসেলের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৭:৪৬ পিএম
কপি হয়েছে!

ঢাকায় টিলিকমের মালামাল কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রাসেল মৃধা (২৬) নামের এক ব্যবসায়ীর। বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে নিহত হন তিনি। নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃধার ছেলে ও খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী। আজ রবিবার বেলা ১১টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আজ সকালে নিজ বাড়ি খানেপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসার মালামাল ক্রয় করতে ঢাকার উদ্দেশ্য বের হয় রাসেল মৃধা। পরে বেলা ১১টায় কালীগঞ্জের মূলগাঁও এলাকার খানাবাড়ী নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের এক দ্রুতগামী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়।

কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।