● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আশুলিয়ায় নকল ওরস্যালাইন ও ইনো তৈরির কারখানার সন্ধান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:০৪ এএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় নকল ওরস্যালাইন ও ইনো তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ ঘটনায় মিরাজুল ইসলাম নামে কারখানার এক কর্মচারীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আশুলিয়ার নিরিবিলি ফাল্গুনী ইস্টার্ন হাউজিং এলাকায় বিজি প্রেস ফুড অ্যান্ড বেভারেজ নামের কারখানায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, প্রকৃত স্যালাইন নির্মাতা এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম রিয়াজ ওই নকল কারখানাটির সামনে একটি ভ্যানে কয়েক কার্টন এসএমসির ওরস্যালাইন দেখতে পান। পরে কারখানার ভেতরে প্রবেশ করলে নকল মোড়কে স্যালাইন তৈরি ও বাজারজাতকরণের সত্যতা মেলে।

পরে বিষয়টি আশুলিয়া থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে আইনগত পদক্ষেপ নেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, নকল স্যালাইন ও ইনো তৈরির সংবাদে ঘটনাস্থলে গিয়ে আমরা বিপুল পরিমাণ ওরস্যালাইন-এন ও ইনো দেখতে পাই। এ সময় কারখানার কেমিস্ট পরিচয়দানকারী একজনকে আটক করা হযেছে। বিষয়টির তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।