২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পঞ্চগড়ে তেতুঁলিয়ায় অনুপস্থিত থেকে বেতন তুলছেন প্রধান শিক্ষক

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এস,এম, শাহজান ফিরোজ বিদ্যালয়ে অনুপস্থিত থেকে সরকারী বেতন তুলছে।

এতে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষককে পাওয়া যায় নি। তিনি কথায় গেছেন শিক্ষকরা বলতে পারেন নি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে তেমন আসেন না। ছুটির দরখাস্ত দিয়ে কোন দিন যাননি তিনি। এমনকি বিদ্যালয় চলাকালীন সময়ে কাউকে দায়িত্ব দিয়েও যান না।

এ বিষয় প্রধান শিক্ষকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান জানান, প্রধান শিক্ষক কেন বিদ্যালয়ে আসেন না বিষয়টি আমরা দেখছি।
বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তেঁতুলিয়ায় রয়েছি। আপনাদের সাথে পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।

তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শওকত আলী জানান, আপনারা হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে নিউজ করেন না কেন?

পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মো: শাহিন আহম্মেদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আমি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিব।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

পঞ্চগড়ে তেতুঁলিয়ায় অনুপস্থিত থেকে বেতন তুলছেন প্রধান শিক্ষক

লিংক কপি হয়েছে!