● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে সিত্রাং তান্ডবে দুই বাসের উপরে ভেঙে পড়লো রাস্তার পাশের বিলবোর্ড 

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সিত্রাং এর প্রভাবীয় তান্ডবে দুই বাসের উপরে ভেঙে পড়েছে একটি বড় সাইজের বিলবোর্ড। 

সোমবার(২৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে দশটার দিকে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটি উপর আছড়ে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় পাশেই একটি মার্কেট। যেখানে শত শত লোকের আনাগোনা রয়েছে। সে সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারদের স্থানীয় লোকজন উদ্ধার করে এবং  তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার  এসআই সোহানুর রহমান জানান, প্রচন্ড ঝড়ো হাওয়ায়  বড় একটি বিলবোর্ড দুটি বাসের উপর ভেঙ্গে পড়ে। এতে বাস দুটির ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার হিসাবে খ্যাত ভাঙ্গা চৌরাস্তা ফ্লাইওভারের চতুর্দিকে অসংখ্য ছোট বড় বিলবোর্ড অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে। এসব বিলবোর্ড সামান্য বাতাসে মাঝেমধ্যেই ভেঙে পড়ার ঘটনা  রয়েছে। অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে হাজারো বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও দুর-দুরান্তের পর্যটক ভিড় জমায়। অথচ অত্যাধুনিক এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শত শত বিলবোর্ড। এসব বিলবোর্ড থেকে একশ্রেণীর সুবিধাভোগী গোষ্ঠী মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আজিম উদ্দিন জানান, অবৈধ অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতিমধ্যেই হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বিষয়টি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করি। তাছাড়া আমি নিজেও শিগগিরই এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, এ ধরনের  বিলবোর্ড ভেঙ্গে পড়ে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এসব অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ইতিপূর্বে আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলা প্রশাসন ও পৌরসভাকে নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সে নির্দেশ আংশিক মানা হলেও সম্পূর্ণভাবে তা না মানায় দিন দিন বিলবোর্ডের সংখা বেড়েই চলেছে।