● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দাগনভূঞায় মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, আহত ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৬:৫৪ পিএম
কপি হয়েছে!

ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড ছোট মালিপুর আকু সর্দার বাড়ির বিবি ফাতেমা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দাগনভূইয়া থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে মারামারির ঘটনায় চারজন আহত হন। পরিবারের ভাষ্য মতে জ্বিনে আছর করে মারামারিতে মৃত্যু ও হতাহতের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেলেও পুলিশ বিষযটি গুরুত্বসহকারে তদন্ত করছেন বলে জানান সোনাগাজী দাগনভূঁইয়ার থানার এসপি সার্কেল মাশকুর রহমান পিপিএম, দাগনভূইয়া থানার ওসি হাসান ইমামসহ পিবিআই।

গতকাল রাতে মা এবং মেয়ে জ্বিনে ধরেছে কেন্দ্র করে একে অপরকে রক্তাক্ত জখম করে এবং ফাতেমা বেগমকে নিজ বাড়িতে মেয়েরা হত্যা করে । আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। একই পরিবারের একজনের মৃত্যু ও চারজন আহত হওয়াকে রহস্যজনক ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।

দাগনভূইয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের সিজোফ্রেনিয়া রোগী বলে ধারণা করছেন এবং আশংঙ্কাজনক অবস্থায় চারজনকে ফেনীতে রেফার্ড করেন।

আহতরা হলেন রোকসানা আক্তার ৪০, খালেদা আক্তার ২৩. ফাহমুদা সুলতানা ১৭, কুলসুম আক্তার (২৪) এরা সবাই আপন বোন এবং বোনের মেয়ে।