● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কমিটি ঘোষণা ছাড়াই দুর্গাপুরে শেষ হলো আ‘লীগের সম্মেলন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ১১:০৫ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়। সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। কমিটি ঘোষণা না দিয়ে সন্ধ্যায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ চলে যান। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের
সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, স্থানীয় এমপি মানু মজুমদার, সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া পারভিন খান, হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন, সাবেক এমপি ছবি বিশ্বাস প্রমূখ।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, সম্মেলন শেষে নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই চলে যান। পরে জেলা থেকে কমিটি ঘোষণা করা হবে বলে জানান জেলা ও কেন্দ্রীয় নেত্রীবৃন্দ।