● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নওগাঁ জেলায় ক্রমাগত সরিষার চাষ বাড়ছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৪:৩২ পিএম
কপি হয়েছে!

জেলায় ক্রমাগত সরিষা চাষ বাড়ছে। মাঝখানে কৃষকরা সরিষা চাষে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু কয়েক বছর ধরে তারা সরিষা চাষে অধিক মনোনিবেশ করছেন। গত ৫ বছরে নওগাঁ জেলায় সরিসা চাষের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৪৩০ হেক্টর।
কৃষি বিভাগের উপ-পরিচালক আবু হোসেন জানিয়েছেন বর্তমানে সরক্রা সরিষা চাষে উৎসাহিত করতে কৃষকদের প্রণোদনা প্রদান, বাজারে সরিষার ভালো মূল্য পাওয়া, নতুন নতুন উন্নত জাতের উ™ভাবনের ফলে ফলন বৃদ্ধি  এবং পতিত জমিতে মধ্যবর্তী ফসল হিসেবে সরিষা চাষের মাধ্যমে লাভজনক হওয়ার কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সরিষা উত্তোলন করেই তাঁরা ঐ জমিতে বোরো চাষ করতে পারছেন।
কৃষি বিভাগের সূত্রমতে চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। নওগাঁ জেলায় ২০১৮-২০১৯ মৌসুমে ২৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে  সরিষা আবাদ হয়েছিল।২০১৯-২০২০ মৌসুমে ৩১ হাজার ১শ ৭৫ হেক্টর জমিতে, ২০২০-২০২১ মৌসুমে ৩১ হাজার ৩২০ হেক্টর জমিতে এবং ২০২১-২০২২ মৌসুমে ৩৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।
চলতি ২০২২-২০২৩ মৌসুমে জেলায় মোট ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে সরিষা অবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলাভিত্তিক ধার্য়কৃত লক্ষ্যমাত্রার পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৩১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩ হাজার ৫৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৩ হাজার ১২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ৩০৮ হেক্টর, পতœীতলা উপজেলায় ৬ হজার ৪৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ২৩৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪ হাজার ৫১০ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৪৭০ হেক্টর, মান্দা উপজেলায় ৬ হাজার ৩শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৭৫ হেক্টর।  উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬৭ হাজার ৪০৫ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।
নওগাঁ জেলায় বর্তমানে কৃষকরা উন্নত জাতের বারী-১৪, বারী-১৫, বারী-১৭, বারী-১৮, বিনা-৪, বিনা-৭, বিনা-৯ এবং টরি-৭ জাতের সরিষার আবাদ করছেন।